ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে বিএনপির ধানের শীষের প্রতীকে গণসংযোগ প্রচারণা সভা অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
February 1, 2026 5:15 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় বটতলা বাজারে এ সভার আয়োজন করা হয়। প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু।
মনোনীত প্রার্থী বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন,
দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করে বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন,সহ-সভাপতি একেএম শহিদুর রহমান,উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি,সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা সেলিম মিয়া প্রমুখ।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।