আব্দুল্লাহিল শাহীন তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে খেটে খাওয়া ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে চ্যানেল এস টেলিভিশনের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধির কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চ্যানেল এস টেলিভিশন তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজিম ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জোবায়ের হাসান অভি,প্রথম আলো তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি রহিদুল মিয়া এবং দৈনিক আমার দেশ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহিল শাহীনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, চ্যানেল এস টেলিভিশন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে দর্শকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে এটাই সবার প্রত্যাশা।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
