ঢাকাMonday , 2 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বিশ্ব জলাভূমি দিবস পালিত

Mahamudul Hasan Babu
February 2, 2026 4:26 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:”জলাভূমি এবং ঐতিহ্যবাহী জ্ঞান, সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ)-এর সহযোগিতায় এবং পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায় সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর এসএফএনটিসি-এর রেঞ্জ কর্মকর্তা মো. সালাউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন খামারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বন কর্মকর্তা মো. সালাউদ্দিন পারভেজ বলেন, “প্রতিটি প্রাণীর সৃষ্টি পানি থেকে এবং আমাদের অক্সিজেনের প্রায় ৭০ শতাংশ আসে জলাভূমি থেকে। অথচ নগরায়ণ, কৃষি ও শিল্প দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের কারণে জলাভূমি হারিয়ে যাচ্ছে। অপরিশোধিত বর্জ্য পানি এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ জলাভূমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
সভাপতির বক্তব্যে সোহাগ রায় সাগর জলাভূমিকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, “জলাভূমি মানুষের সংস্কৃতি ও চিরায়ত জ্ঞানের সঙ্গে গভীরভাবে যুক্ত। মাছ ধরার সঠিক সময়, ঋতুভেদে জলাভূমির ব্যবহার এবং বন্যা শনাক্তকরণের চিরায়ত জ্ঞানকে কাজে লাগিয়েই টেকসইভাবে জলাভূমি রক্ষা করা সম্ভব।”
সভায় বক্তারা স্থানীয় ঝাজর বিল ও বাঙ্গালী নদীসহ বিভিন্ন জলাশয় দখল ও ভরাট হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউপি সদস্য মো. হেলালুজ্জামান বাবু এবং প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক তাঁদের বক্তব্যে অবশিষ্ট জলাধারগুলো দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সাংগঠনিক সম্পাদক আবু হানিফ। এসময় স্থানীয় ঝাজর বিল পাড়ের শিক্ষার্থী, জেলে এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।