ঢাকাMonday , 2 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় কাজলী কলেজিয়েট স্কুলের ৪১তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

Mahamudul Hasan Babu
February 2, 2026 4:19 pm
Link Copied!

মোঃসাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজলী কলেজিয়েট স্কুলের ৪১তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ফেব্রুয়ারী সোমবার প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কাজলী কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মো আব্দুল গণি, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, কাজলী কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবাব আলী, মোঃ আব্দুল হাই পবণ মল্লিকসহ আরো অনেকে।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪০টি ইভেন্টে ২৫০ জন শিক্ষার্থী অংশ করে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।