মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী ক্লাসিক কিন্ডারগার্টেনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও পিকনিক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ও সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শুরুর আগে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি গান ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি করে। পরে শিক্ষার্থীদের জন্য পিকনিকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, শিক্ষক মাওলানা মোসারেফ হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও শিক্ষক মোঃ আব্দুল মালেক রেজা, ৭১ টিভির সাংবাদিক ও শিক্ষক নজরুল ইসলাম আকন,
দৈনিক এশিয়া বানি পত্রিকার রিপোর্টার: মোঃ কামরুল ইসলাম টিটু
ক্লাসিক কিন্ডারগার্টেনের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক আলী মাতুব্বর, মোঃ কামরুল ইসলাম, আরটিভি টেলিভিশনের সাংবাদিক নাজমুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক মুন্সি মোঃ ওমর ফারুক, মোঃ নূরুল ইসলাম মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
