ঢাকাMonday , 2 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সকার গঠন করলে দূর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে। -আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

Mahamudul Hasan Babu
February 2, 2026 4:19 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বিএনপি সকার গঠন করলে দূর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে এই এলাকা মাদকমুক্ত করা হবে। কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ মওকুফ করে দেয়া হবে। মায়েদের জন্য ফ্যামেলি কার্ড দেয়া হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক চিকিৎসক ও পর্যাপ্ত ঔষধ রাখার ব্যবস্থা নেয়া হবে। যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেও উচ্চতর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উন্নত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। তাই এই নির্বাচনী এলাকা এবং দেশের আমুল পরিবর্তন ঘটাতে সকলকে আগামী ১২ ফেব্রæয়ারি ধানের শীষে ভোট প্রদানের আহবান জানাচ্ছি।

সোমবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিরল পৌর মহিলাদলসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে পৌর মহিলা দলের সভাপতি মোছাঃ মেহেরুন্নেছার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সংসদ নির্বাচন পরিচালনা কমিটি বিরল পৌর শাখার প্রধান উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমান আক্তারুল। সমাবশে বিরল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আসাদুল হক হিরা, সংসদ নির্বাচন পরিচালনা কমিটি বিরল পৌর শাখার সদস্য মোঃ আমিনুল ইসলাম, মঞ্জুর রহমান মহবুর, মামুনুর রশিদ, লুৎফর রহমান, মোঃ সাইদুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, সাংগঠনিক সম্পাদক ফেন্সি আক্তারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জগতপুর, হালজায়, বিষ্ণপুর, শিবপুর, কাজিপাড়া, বহবলদিঘী, রাঙ্গন, রঘুদেবপুর, দক্ষিণ মাধবপুর, আছুটিয়া, রাণীপুকুর, বরাহনগর, কাজিপাড়া, চকবিষ্ণপুর, মির্জাপুর, রঘুদেবপুর, ছোট চৌপুকুরিয়া, মহেষ শিবপুর, লক্ষীপুরসহ বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।