ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকুরী মেলা-২০২৬ অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
February 3, 2026 9:53 am
Link Copied!

মিজানুর রহমান মিজান  লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অ্যাসেট প্রকল্পের আওতায় চাকুরি মেলা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেট প্রকল্পের আওতায় কম্পিটেন্ট প্রশিক্ষণার্থী, এসএসসি, এইচএসসি ভোকেশনাল পাশকৃত শিক্ষার্থী ও ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, কারিগরি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক খন্দকার মোঃ নাহিদ হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোনীতা দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা,লালমনিরহাট সদর, মোঃ গোলাম মোস্তফা, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাট। এসময় চাকুরী মেলায় মোট ১৪টি কোম্পানি স্টল দেন ও চাকুরী প্রত্যাশীদের কাছে সরাসরি বায়োডাটা গ্রহন করেন। এসময় মেলায় সহস্রাধিক চাকুরী প্রত্যাশী শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা বিভিন্ন কোম্পানিতে বায়োডাটা জমা দেয়।
চাকুরী মেলায় সভাপতির বক্তব্যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মোঃ ইসরাইল হোসেন বলেন, লালমনিরহাটে তেমন কোন ইন্ডাস্ট্রি নেই জব করার মত। তাই জব মেলা আয়োজন করা হয়েছে। চাকুরী প্রত্যাশীদের সুবিধার্তে এই প্রোগ্রাম আমরা আগামীতে আরো জমজমাট ভাবে আয়োজন করবো।