ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রচারণায় স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

Mahamudul Hasan Babu
February 3, 2026 2:16 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি ভাঙ্গুড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ চত্বরের কাছে এসে শেষ হয়। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন কবির বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ