ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতির সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল বিএনপিতে ফিরে ধানের শীষে ভোট চাইলেন

Mahamudul Hasan Babu
February 3, 2026 12:41 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার :আবু সালমান: রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল বিএনপি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর দলীয় অবস্থান স্পষ্ট করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
পারিবারিক পরিচয় ও রাজনৈতিক পটভূমি সোহেল জানান, তিনি দীর্ঘদিন রামগতি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। তার পিতা মরহুম আবুল কালাম মো. আজাদ উদ্দিন (আজাদ মিয়া) ছিলেন মুক্তিযুদ্ধকালীন এফএফ গ্রুপের বৃহত্তর নোয়াখালী ই-জোন কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির সভাপতি।বহিষ্কার আদেশ প্রত্যাহারের প্রেক্ষাপট দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও ভুল বোঝাবুঝির কারণে তিনি এক সময় দল থেকে দূরে সরে যান। পরবর্তীতে তাকে লক্ষ্মীপুর জেলা বিএনপি বহিষ্কার করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে পরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। জানা গেছে, গত রবিবার রাতে লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রচেষ্টায় জেলা ও কেন্দ্রীয় বিএনপি থেকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া চূড়ান্ত হয়। একই সঙ্গে লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের সঙ্গে বিরোধও মীমাংসা হয়।

পরবর্তীতে সোমবার রাতে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।“আমি বিএনপির পরিবারের মানুষ”প্রেসব্রিফিংয়ে শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন,
“আমি বিএনপির পরিবারের মানুষ। জীবনে কখনো আওয়ামী লীগ করি নাই। বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের অহংকার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের টানে ঘরে ফিরে এসেছি। আমার মরহুম পিতা বিএনপির প্রতিষ্ঠাকালীন বৃহত্তর রামগতি সভাপতি ছিলেন এবং আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন।”তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন এবং সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।