ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যনগরে বিশেষ অভিযানে ১,৯৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার একজন

Mahamudul Hasan Babu
February 4, 2026 6:18 am
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় থানা পুলিশের চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার কৃত ব্যক্তি তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. মোস্তাক আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোস্তাক আহমেদের পরিহিত পাঞ্জাবির নিচে কোমরে কালো কাপড়ে পেঁচানো অবস্থায় ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মধ্যনগর থানার আওতাধীন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার কৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।