ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতি করেন, দয়া করে মিথ্যা বলবেন না- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

Mahamudul Hasan Babu
February 4, 2026 10:52 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- আমরা কাজে বিশ্বাসী, সমালোচনায় বিশ্বাস করি না৷ আপনাদের সামনে একটা দল এসছে, আপনারা চেনেন। এদেরকে আমরা আগে কখনো দেখিনি। আগে আমাদের সাথে ছিল। এখন তারা নির্বাচন করবে।
রাজনীতি করবেন দয়া করে মিথ্যা কথা বলবেন না। গীবত গাইবেন না, অন্যের সমালোচনা করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নির্বাচনী আসনের নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় এসব মন্তব্য করেন তিনি।
মহাসচিব বলেন, চরমোনাই পীরসাহেব বলেছেন জামায়াত ইসলাম কোন ইসলামী দল না৷ আলেম-ওলামারা বলছে, তারা ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে। সাধারণ ভোটার আর মা-বোনদের ভুল বুঝাচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এটা কোন মুসলমান বিশ্বাস করবে না৷ আল্লাহ নির্ধারন করবে তাকে বেহেশতে দেবেন কি না৷
মির্জা ফখরুল বলেন, টেলিভিশনে-মোবাইলে দেখা যাচ্ছে একটা দলের নেতা নারীদের নিয়ে বাজে মন্তব্য করেছে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই মা-বোনদের যদি ইজ্জত-সম্মান না করতে পারি৷ তার সম্পর্কে কটু কথা বললে কি বেহেশতে যেতে পারব? আমরা ভালো কাজ করতে পারব না৷
এসময় দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন৷