ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমরা ২৪ কে ভুলবনা,৭১ কেউ ভুলবনা-মির্জা ফখরুল হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে চায়- মির্জা ফখরুল 

Mahamudul Hasan Babu
February 5, 2026 10:46 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- মহাসচিব বলেন, এখন জামায়াতে ইসলামী খুব কথা বলছে৷ তারা ৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল। আমাদেরকে পালিয়ে যেতে হয়েছিল৷ আমরা ২৪ কে ভুলবনা, ৭১ কেও ভুলবনা৷ আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি৷ যুদ্ধ করেছি একটা স্বাধীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে সদর আসনের ফাড়াবাড়ি স্কুল মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি৷
মহাসচিব বলেন, এই সরকার নিরপেক্ষ সরকার। ভোটের মাধ্যমে যারা নির্বাচন করবে তারা সরকার গঠন করবে। এবারে সুন্দর নির্বাচন হবে৷ মন যাকে চাইবে তাকেই ভোট দেবেন৷ জেলার বড় বড় সড়ক,কলেজ-মাদরাসার উন্নয়ন, ভুট্টা চাষ, বরেন্দ্র টিউবওয়েল আমরা করেছি৷ জামায়াত প্রার্থীকে না জেনে কথা না বলার আহবান তিনি৷
মির্জা ফখরুল বলেন, হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে চায়। যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে বিদেশে পাঠাতে চায়৷ যাতে তারা স্বাবলম্বী হয়ে আয় করতে পারে৷ দক্ষিণাঞ্চলে প্রত্যেক ঘরে ঘরে একজন করে বিদেশে থাকে৷ বাইরে গেলে এলাকার উন্নয়ন হবে৷ তথ্য প্রযুক্তির প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায়৷ কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলতে চায়৷ বিমানবন্দর চালুর গুরুত্বের আগে আয় বাড়ানোকে গুরুত্ব দেব৷ বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ,প্রকৌশলী কলেজ করতে চায়৷ সবাই এক হলে কাজ গুলো করা সম্ভব হবে৷
সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভয় কাজ করে৷ ভয় করবেন না আপনি এ দেশের নাগরিক আমিও এদেশের নাগরিক। আপনাদের কোন ক্ষতি হতে দেবনা৷ কেউ আপনাদের ক্ষতি করবেনা। আপনাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের আমাদের সবার৷ এটা আপনাদের দেশ আপনাদের মাটি। এটা আপনার জমি আপনার দেশ।
মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের পুরানা মানুষ৷ পরীক্ষীত মানুষ, এটা আমার শেষ নির্বাচন। এবারে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন৷ ভোট আপনাদের আমানত,এটা খেয়ানত করবনা৷ আমরা বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি৷ সততার সাথে কাজ করেছি ভবিষ্যতেও করব৷