আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে পাঁচার হয়ে আসা সাড়ে ৫শ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকালের দিকে জেলার গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের সড়ক থেকে বস্তায় রাখা এসব জিরা উদ্ধার করে স্থানীয় ভবানীপুর ক্যাম্প পুলিশ।
ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, ভারতীয় পণ্য পাঁচার হয়ে দেশের অভ্যান্তরে প্রবেশ করছে, এমন খবরের ভিত্তিতে উপজেলার রামনগর-ব্রজপুর সড়কে অভিযান চালানাে হয়।
এসময় বস্তা বোঝায় করে আসা একটি শ্যালােইঞ্জিন চালিত আলগামন থামানো হয়। পরে বস্তা খুলে জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত সাড়ে ৫শ কেজি জিরা থাকায় অবৈধ পন্য বহনের দায়ে চালকসহ গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
