ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ডক্টর এসোসিয়েশন বাংলাদেশ এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 5, 2026 1:54 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

রোগী দেখেন প্রফেসর ডাক্তার মোঃ আলিমুজ্জামান ক্যান্সার বিশেষজ্ঞ, ডাক্তার দিলারা আকবার লাবনী গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ, ডাক্তার মোঃ মাসুদুল হক ডায়াবেটিলজিস্ট ও সার্জন ও চেয়ারম্যান জাহান প্রাইভেট হাসপাতাল, ডাক্তার অমরেন্দ্র নাথ দেউরি, ডাক্তার মোঃ এনামুল কবির জেনারেল প্র্যাকটিশনার, ডাক্তার সালিমা জিনান স্ত্রী ও প্রসূতি রোগে অভিজ্ঞ, ডাক্তার সুমি সনোলজিস্ট বিশেষজ্ঞ সহ ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সমস্ত চিকিৎসক।

৫ই ফেব্রুয়ারি সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ইটখোলা বাজারে, ক্যান্সার, ডায়াবেটিস, মহিলা ও শিশুসহ সকল রোগীর বিনামূল্যে চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল।

সভাপতিত্ব করেন প্রফেসর ডাক্তার মোঃ আলিমুজ্জামান ।ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার মোহাম্মদ মাসুদুল হক চেয়ারম্যান জাহান প্রাইভেট হাসপাতাল মাগুরা।