ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে গণসচেতনতা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 5, 2026 2:36 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণসচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।

‎সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

‎এসময় রায়পুর ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।