ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

Mahamudul Hasan Babu
February 7, 2026 11:59 am
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়া শেরপুরে খানপুর ইউনিয়ন চাকুরীজিবী এসোসিয়েশন ও মেধা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৬৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের বৃত্তি প্রদান করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে সংগঠন দুটির সভাপতি ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বৃত্তি দেয় হয়।
উক্ত অনুষ্ঠানে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা কলেজের সাবেক অধ্যাপক এস এম সাকিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া ক্যান্টনমেন্টের সাবেক ডেপুটি এ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার (এফসি) হারুনর রশীদ (রকেট), খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন, ধুনট সরকারী কলেজের প্রভাষক মামুনুর রশীদ, চালিতাডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, জয়লাজুয়ান ডিগ্রী কলেজের অধ্যাপক গোলাম রসুল প্রমূখ।