ঢাকাSunday , 8 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে… ড.সামিউল হক ফারুকী

Mahamudul Hasan Babu
February 8, 2026 5:06 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর-২ ইসলামপুর আসনের ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের সাংগঠনিক সম্পাদক ড.সামিউল হক ফারুকী বলেন- ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ সৎ,দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে।’
রবিবার(৮ফেব্রুয়ারি)বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌর শহরে নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন-‘ক্ষমতার রাজনীতি নয়,মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানে  সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচনী আসন পরিচালক ও জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর,সাবেক উপজেলা শিবির সভাপতি আজিজুর রহমান,পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লা,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন,উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম এবং সেক্রেটারি ইহসানুল বারী আম্মার।
জনসভা শেষে ড.সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।