মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ ( চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুর) এর ফরিদপুর উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক স্বপন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ সাবেক সাংগঠনিক আব্দুল মতিন রাজু , পৌর বিএনপির সভাপতি রফিকুল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ সহ প্রমুখ
রবিবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ খেলার মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভাটি ঘিরে বিকাল ৩ ঘটিকা থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ফরিদপুরের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান অঙ্গীকার।” তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি এবং জনগণের ভোটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
