ঢাকাSunday , 8 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে জামায়াতের দাঁড়িপাল্লার বিশাল গণজমায়েত

Mahamudul Hasan Babu
February 8, 2026 2:59 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:আবু সালমান: লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহর সমর্থনে এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে পৌর জামায়াতের আয়োজনে পৌরসভার আলেকজান্ডার মুন সিটি মাঠে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহাম্মদের সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মিজানুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি আলী মুর্তুজা, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ।

প্রার্থী এ আর হাফিজ উল্যাহ তার বক্তব্যে বলেন, জনগণের পবিত্র আমানত ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী হলে রামগতি-কমলনগরের সরকারি হাসপাতাল দুটিকে আধুনিক
সুবিধাসম্পন্ন করা, ভুলুয়া নদী পুনঃখনন, মেঘনা নদীর তীর রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পৌর শিশুপার্ক স্থাপন, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং এলাকাভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।
গণজমায়েত শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ