মোঃ সাইফুল্লাহ, ‘চলো এক সাথে গড়ি বাংলাদেশ’ এই শ্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত ‘ভোটের গাড়ি’ ৮ ফেব্রুয়ারী রোববার মাগুরার ২টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা চালায়।
দুপুরে ফরিদপুর হয়ে মাগুরা শহরে প্রবেশ করে ভোটের গাড়ি। জেলার কামারখালী গড়াই সেতু থেকে এ প্রচারণার গাড়িকে বরণ করে জেলা নেন মাগুরা-১ আসনের ১১দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন। গাড়িটি এক আসনের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালায়। পরে শহরের ভায়না মোড়ে দলীয় নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান দিয়ে বরণ করেন। সেখান থেকে জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ মোশতারশেদ বিল্লাহ (এমবি বাকের) গাড়িতে করে তাঁর নির্বাচনী আসন মাগুরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন ও শালিখা উপজেলায় নির্বাচনী প্রচার কার্যক্রম চালায়।
জামায়াতের নির্বাচনী গাড়ি ঘিরে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। জামায়াতে ইসলামীর নতুন এ নির্বাচনী প্রচার কার্যক্রমকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।
