ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে জাতীয় পার্টির লিফলেট বিতরণ, লাঙ্গলের পক্ষে গণজোয়ার

Mahamudul Hasan Babu
February 9, 2026 2:53 pm
Link Copied!

​দোয়ারা  বাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার উপজেলায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ বাজারে লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। এতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজার,ক্যাম্পের বাজার ও নাছিমপুর বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এতে জাতীয় পার্টি মোঃ জাহাঙ্গীর আলমের ভাই মোঃ শাহ আলমের নেতৃত্বে এই প্রচারণায় অংশ নেন সাধারণ মানুষ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রচারণা চলাকালীন বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মুখে লাঙ্গল প্রতীকের বিজয়ের কথা শোনা যায়। লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে বিজয়ের উল্লাস দেখা দেয়। স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, প্রতিটি বাজারে সাধারণ মানুষ লাঙ্গল প্রতীকের পক্ষে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করছেন, যা এলাকায় একটি নির্বাচনী জোয়ারের সৃষ্টি করেছে।

​এলাকাবাসীর জানান:- প্রচারণা শেষে স্থানীয় ভোটাররা তাদের প্রতিক্রিয়ায় জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে তারা লাঙ্গল প্রতীকের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। এলাকাবাসী বলেন মতে আগামী ১২ তারিখ লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছি। এখন শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ্ আমরা ভোট দিয়ে লাঙ্গলকে জয়ের মালা পরাবো।সাধারণ মানুষের এই অভূতপূর্ব সাড়ায় জাতীয় পার্টির স্থানীয় ইউনিটের নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা ও বিজয়ের উল্লাস বিরাজ করছে।