ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে বিএনপির নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
February 9, 2026 4:24 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি গণমিছিল বের করা হয়।
সোমবার (৯ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন- পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা সুলতান মাহমুদ বাবু তিনি বলেন,জনগণের দোয়া, ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে বেকার যুবকদের কর্মসংস্থান,ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন,নদীভাঙনসহ উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন,আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ও শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি।
এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।