ঢাকাTuesday , 10 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে ধানের শীষের নির্বাচনী সভায় জনস্রোত

Mahamudul Hasan Babu
February 10, 2026 10:02 am
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনস্রোত নেমে আসে। তিতাস উপজেলা বিএনপি ও
অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গত সোমবার( ৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল অ্যাণ্ড কলেজ মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো.
সেলিম ভূঁইয়ার নির্বাচনী জনসভায় জনস্রোতে পরিণত হয়।বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ গ্রহণ করে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত হয়ে জনসভাকে জনসমুদ্রে পরিণত করেন।
অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে বলেন-নির্বাচনের পড়ে ‘আপনার মার্ডার কেইস চালু হবে’ ধানের শীষের শেষের কর্মীদের হুমকি দিচ্ছেন এর পরিণাম কিন্তু ভালো হবে না, ব্যক্তিগত মার্কা (তালা) নিয়ে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করছেন,তারেক রহমানের মার্কার সঙ্গে খেলতে আসবেন না। আগামী ১২ তারিখের পড়ে কিন্তু আপনাকে আর খোঁজে পাওয়া যাবে না বলে তিনি বক্তৃতায় এসব কথা বলেন। তিনি জণগণের উদ্দেশ্যে করে আরও বলেন- আপনারা মার্ডার কেইসের আসামিকে ভোট দেবেন না।
যারা দাগী অপরাধী, তাদের কোনো মাফ নেই।মার্ডার করে মাপ পাবেন,এটা হতে পারে না।
অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন- জনগণের অধিকার ফিরিয়ে দিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া অত্যন্ত জরুরি। তিনি তিতাস ও হোমনা এলাকার সর্বস্তরের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, এই আসনের উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই। জনসভা থেকে ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া এবং সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু মাষ্টারের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইসতিয়াক আজিজ খোরশেদ,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুল হক ভূইয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বিপ্লব,তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার,সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ,উপদেষ্টা মো.আলী হোসেন,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক
রুবি ইসলাম,ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম তিতাস উপজেলা শাখার সভাপতি দাউদুজ্জামান সিকদার লিটন
প্রমুখ।

এছাড়া আরও বক্তব্য রাখেন-সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন মোল্লা, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান, কড়িকান্দি (সদর) ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার,
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ সরকার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম বিএসসি,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মকবুল হোসেন সরকার,
মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, তিতাস উপজেলা যুবদলের আহবায়ক মো.মজিবুর রহমান সরকার,সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বার,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ,উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা
ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার প্রমুখ।
এরপর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা( জাসাস) তিতাস উপজেলা শাখার আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান এবং সদস্য সচিব মো.সাজ্জাদ হোসেন সজীব সরকারের আয়োজনে সন্ধ্যায় কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনী সভায় জমকালো আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।