ঠাকুরগাঁও প্রতিনিধি:- গত ১৬ বছর গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি৷ নির্বাচনে প্রত্যাশা গণতন্ত্রকে ফিরিয়ে আনা৷ নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনূকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব মন্তব্য করেন তিনি৷
মহাসচিব বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে৷ ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর বিষয়গুলো ইফেক্ট পড়বেনা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবে।এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভাবনা দেখিনা।
মির্জা ফখরুল বলেন, সব নির্বাচনকে গুরুত্ব দেয়। প্রতিপক্ষকে দূর্বল মনে করিনা৷ জামায়াত কৌশলে বিভিন্ন ভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজেটিভ রাজনীতি করছি। যাকে খুশি তাকেই ভোট দেন৷ সবাই ভোট দিতে যাবেন।
এসময় দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
