ঢাকাWednesday , 11 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নির্বাচনে প্রস্তুতি সস্পন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে ভোট সামগ্রী

Mahamudul Hasan Babu
February 11, 2026 1:51 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি :মাগুরায় বুধবার সকালে থেকেই মাগুরা ৪ টি উপজেলা পরিষদ কার্যালয় থেকে জেলার ২টি সংসদীয় আসনের ভোট গ্রহণের ব্যালট, ব্যালট বক্সসহ বিভিন্ন সমগ্রী পাঠানো হয়েছে।

জেলায় এবার মাগুরার ২টি আসনে ভোট কেন্দ্র ৩০১। মাগুরা- ১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৭৭৬জন। মাগুরা-২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন।

জেলায় ২টি আসনে ২৫৩টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসাবে বিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মাগুরা- ১ আসনে বিএনপি জামায়াতসহ মোট প্রার্থীর সংখ্যা ৭ জন। মাগুরা- ২ আসনে বিএনপি জামায়াতসহ মোট প্রার্থীর সংখ্যা ৪ জন।

নিরাপত্তা ব্যবস্থার জন্যে দুইটি আসনে কর্মকর্তাসহ ৬৭৬ জন সেনা সদস্য, ৮০ জন বিজিবি,২৮জন র‌্যাব সদস্য, ৮০ জন বিজিবি স্ট্রাইকিং ফোর্স, ১ হাজার ৮৭ জন পুলিশ সদস্য,১৬ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট, ৭জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন। প্রিজাইডিং কর্মকর্তারা শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের আশা ব্যক্ত করেছে।