ঢাকাThursday , 12 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন জাতির ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে ঠাকুরগাঁওয়ে ভোট দিয়ে মির্জা ফখরুল 

Mahamudul Hasan Babu
February 12, 2026 4:14 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সকালে ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে“অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
মির্জা ফখরুল বলেন, “আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আমরা এই জাতীয় সংসদ নির্বাচন একটা শুভদিন,শুভক্ষণ। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে।
তিনি বলেন, দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা যেন মসৃণভাবে এগিয়ে যায়—এটাই তাঁদের প্রত্যাশা। তাঁর ভাষায়, “বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো, আজকে আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে। বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।”
বিএনপির মহাসচিব দাবি করেন, বর্তমান নির্বাচন বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এসেছে।আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে।
তিনি আরও বলেন, এই নির্বাচনের জন্য তাঁদের দল ও সমর্থকদের দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করেন তিনি।
“জাতীয় দল বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি ত্যাগ স্বীকার করে গেছেন,”বলেন মির্জা ফখরুল।
এ সময় তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর বক্তব্য, লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে। ২৪শে জুলাই প্রায় ২০০০ ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন।
মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। “আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা—এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।