এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২, (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ প্রতীক) নিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। এই আসনে দু’টি উপজেলায় মোট ১১৬টি ভোট কেন্দ্রে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৮৮৭৮ভোট এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ এ,কে,এম আফজালুল আনাম (দাড়িপাল্লা প্রতীক) ভোট পেয়েছেন ১০৩৬৯৩।
