ঢাকাFriday , 13 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও–৩ আসনে ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমানের জয়

Mahamudul Hasan Babu
February 13, 2026 2:24 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও–৩ (নির্বাচনী এলাকা নং ০০৫) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমান (ধানের শীষ) বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইসরাত ফারজানার স্বাক্ষরিত ফলাফলের তালিকা অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টির ফলাফল পাওয়া গেছে। কোনো কেন্দ্র স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়নি।
প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ীবিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে  মো. জাহিদুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৪৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. আল আমিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। বিএমজেপি এর প্রার্থী কমলা কান্ত রায় রকেট প্রতীকে পেয়েছেন ৬৮০ ভোট। গণঅধিকার পরিষদ এর‌ মো. মামুনুর রশিদ মামুন  ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৫২ ভোট।বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. আবুল কালাম আজাদ  একতারা প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি ফুটবল প্রতীকে পেয়েছেন ২৭৯ ভোট। বাংলাদেশ মুসলিম লীগ এর এস এম খলিলুর রহমান সরকার  হারিকেন প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মিজানুর রহমান  দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১০ ভোট।
এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি, যা মোট ভোটারের ৭২.১৪ শতাংশ। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৮৩৪টি। এছাড়া এই আসনটিতে গণভোটে সর্বমোট হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২২৮ ও না ভোট দিয়েছেন ৯১ হাজার ২৬৮ জন।