ঢাকাSaturday , 14 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় নেতার কেন্দ্রেই জেএসডির ভরাডুবি, ৬২ ভোট পেয়ে গড়লেন ইতিহাস

Mahamudul Hasan Babu
February 14, 2026 7:33 am
Link Copied!

স্টাফ রিপোর্টার :আবু সালমান লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির কেন্দ্রীয় সহ-সভাপতির নিজের ভোট কেন্দ্রেই জেএসডির ‘তারা’ প্রতীকের ভরাডুবি হয়েছে। পুসকো এই নেতার নিজের কেন্দ্রে এমন শোচনীয় পরাজয় এখন আসন জুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আলী তার নিজস্ব ভোট কেন্দ্রে ধানের শীষ ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় জেএসডির প্রার্থী অত্যন্ত নগণ্য ভোট পেয়েছেন। যেখানে নিজের কেন্দ্র থেকে বিশাল অংকের ভোট পাওয়ার কথা ছিল, সেখানে চতুর্থ অবস্থানে থাকা নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।
জেএসডির স্থানীয় একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কেন্দ্রীয় নেতার কেন্দ্রে এমন পরাজয় আমাদের জন্য লজ্জাজনক। দলের ভেতরে সমন্বয়হীনতা এবং সঠিক প্রচারণার অভাবেই এই বিপর্যয় ঘটেছে। সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে ছিল, যা আমরা বুঝতে ব্যর্থ হয়েছি।
এক সময় লক্ষ্মীপুরের এই আসনটি জেএসডির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের প্রভাব কমতে শুরু করেছে। এই নির্বাচনের ফলাফল দলটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় সতর্কবার্তা বলে মনে করছেন বিশিষ্টজনেরা।