পিরোজপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে (পোস্টাল ব্যালটসহ)। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, তিন আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর বিজয়ী নির্ধারিত হয়েছে।
১২৭ পিরোজপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। মাসুদ সাঈদী ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৭৭ এবং মোট ভোটকেন্দ্র ১৬৭টি।
১২৮ পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। আহম্মদ সোহেল মঞ্জুর ৮ হাজার ২৮৮ ভোটে বিজয়ী হন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ০৯ হাজার ২৯৪ এবং ভোটকেন্দ্র ১৬৬টি।
১২৯ পিরোজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমীন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে
