ঢাকাSaturday , 14 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও দলীয় কোন্দলে ধানের শীষ প্রার্থীর পরাজয়

Mahamudul Hasan Babu
February 14, 2026 11:19 am
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা পাবনা-০৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থান ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবেই ধানের শীষ প্রতীকের প্রার্থী পরাজিত হয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
নির্বাচনের শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি স্পষ্ট ছিল। একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নীরব সমর্থন দেওয়ার অভিযোগ ওঠে। ফলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা তৈরি হয় এবং ভোটের মাঠে ধানের শীষের প্রচারণা কাঙ্ক্ষিত গতি পায়নি।স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সহ অনেকেই বহিষ্কার করায় স্বতন্ত্র প্রার্থী এলাকায় ব্যাপক গণসংযোগ, ব্যক্তিগত ইমেজ ও স্থানীয় ইস্যুকে সামনে রেখে প্রচারণা চালান। এতে সাধারণ ভোটারদের একটি বড় অংশ তার দিকে ঝুঁকে পড়ে।
ধানের শীষ প্রার্থীর ছোট আহমেদ মোস্তফা নোমান দাবি করেছেন, দলীয় ঐক্য অটুট থাকলে ফল ভিন্ন হতে পারত। তিনি আরো অভিযোগ করেন, অভ্যন্তরীণ বিভক্তি ও স্বতন্ত্র প্রার্থীর কৌশলী অবস্থানের কারণেই এই পরাজয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাবনা-০৩ আসনে দলীয় শৃঙ্খলা ও সমন্বয় জোরদার না করলে ভবিষ্যতেও এমন ফলাফল দেখা যেতে পারে।