ঢাকাSunday , 15 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিনের সাঙ্গে সৌহার্দ্যপূর্ন সাক্ষাৎ

Mahamudul Hasan Babu
February 15, 2026 11:46 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার রাত ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দরি মাগুরাস্হ জেলা জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় মাগুরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিনসহ জেলা নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান ও উভয় উভয়ের মিস্টি মুখ করান।

সাক্ষাৎকালে মনোয়ার হোসেন খানের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন,মোঃ আলমগীর হোসেন, আমিনুল ইসলাম খান পিকুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃনাদ।এ সময় জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও মাগুরা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু,সদর উপজেলা আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস,পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিক, জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেনসহ জেলা উপজেলা,জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।