রূপসা প্রতিনিধিঃ রূপসায় আলাইপুর ডিগ্রি কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ গতকাল ১৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শামীম মোহাম্মদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন আলাইপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাঈদ খান। বিষেশ অতিথি ছিলেন উপাদ্যাক্ষ দীপক কুমার কর্মকার। প্রভাষক মনিশংকর নাগের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারি অধ্যাপক দীপংকর হালদার, সুলতানা রাজিয়া, বিশ্বজিৎ শীল, শাহরিন সুলতানা, হারুন-অর – রশীদ। অভিবাবক খান আঃ জব্বার শিবলী, শিউলি বেগম, আখি ইসলাম, সবিতা রাণী বিশ্বাস, লিপি বেগম, ইফতিকার শেখ। তাছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ, অভিবাবক গণ, ও শিক্ষক কর্মচারীগন। উক্ত সমাবেশে অভিবাবকদের দাবীর মূখে ছাত্র/ছাত্রীদের লেখা পড়ার মান উন্নয়নের স্বার্থে অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের জন্য পূণরায় মুল্যায়ন পরীক্ষা ও অতিরিক্ত ক্লাস করানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
