স্টাফ রিপোর্টার: আবু সালমান : লক্ষ্মীপুর রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৭ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে মো. মিরাজের তিনটি দোকান পুড়ে যায়। দোকানগুলোতে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ও টায়ার মজুদ ছিল। এছাড়া মো. মনজুর হোসেনের একটি সিএনজি সংক্রান্ত দোকানও আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
