আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর জেলা কমিটির দ্বি মাসিক সমন্বয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর বাস্তবায়নে এবং জাতীয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর সহযোগিতায় জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় মউকের হলরুমে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও সমাজ সেবকদের সমন্বয়ে গঠিত ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পরিচিতি সভা শুরু করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও মেহেরপুর পৌর পৌরসভার মেয়র আব্দুর রহিমের সভাপতিত্বে পরিচিকি সভা শুরু হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিগত দিনে মউকের বাস্তবায়নে কার্যক্রমের সফলতার দিক তুলে ধরে মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম স্বাগত বক্তব্য উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সভায় জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,কমিটির সহ-সভাপতি ও মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বেদেনা খাতুন পলি, জেলা কমিটির কোষাধ্যক্ষ ইউপি সদস্য আব্দুর রহিম বল্টু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমঝুপি ইউপির প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কবি আব্দুর রকিব , শহিদুল্লাহ , আখতার হোসেন ও সামসুল আলম বিশ্বাস, শ্রমিক নেতা মতিউর রহমানসহ সকল সদস্যবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বিগত সভার কার্য বিবরণীর রেজুলেশনের খসড়া পাঠ করেন প্রোগ্রাম ম্যানেজার ফাইমা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মউকের প্রোগ্রাম ম্যানেজার ফাইমা আক্তার।
একই সাথে কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এবং নব গঠিত কমিটির কার্যক্রম সম্পর্কে ধারণা উপস্থাপন করেন মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় ব্ক্তব্য রাখেন, সমাজ সেবক শফিকুল ইসলাম , আব্দুর রকিব, আক্তার হোসেন, শহিদুল্লাহ, অ¦াব্দুল আলিম, শিক্ষানবিশ এ্যাডভোকেট শাহীন, নারীনেত্রী বেদেনা খাতুন ওরফে পলি প্রমুখ। মুক্ত আলোচনায় সকল সদস্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মউকের নির্বাহী প্রধান পদাধিকারবলে আসাদুজ্জামান সেলিমকে কমিটির সচিব মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
