ঢাকাWednesday , 18 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোন গুজবে কান দিবেন না – সংবাদ সম্মেলনে পীরগঞ্জ উপজেলা জামায়াত

Mahamudul Hasan Babu
February 18, 2026 4:19 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় উপজেলা দলীয় কার্যালয়ে ওই সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।
তিনি লিখিত বক্তব্যে জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই গণঅভ্যুথানকে সম্মান জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে, নির্বাচন ভোট গ্রহণ শেষে পীরগঞ্জ উপজেলার ১১৩টি ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের মাধ্যমে আমরা তাদের স্বাক্ষরিত ফলাফল সীট সাংগঠনিক ভাবে সংগ্রহ করি। একই দিনের রাতে সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রচারিত ও স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল সীট সংগ্রহ করি। একই দিনে রংপুর জেলা রির্টানিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসকের অফিসে প্রচারিত ও স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল সীট সংগ্রহ করি। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন, ঢাকা হতেও ফলাফল সীট সংগ্রহ করি। পরে ১৩ ফেব্রুয়ারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রকাশিত সরকারি গেজেট প্রকাশিত হয়। সকল ফলাফল সীটে ২৪, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী দাঁড়িপাল্লা মার্কায় মাওলানা নুরুল আমীন মহোদয়কে এমপি হিসাবে ঘোষণা করা হয়। সর্বোপরি ১৭ ফেব্রুয়ারী মহান জাতীয় সংসদে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সংসদ সদস্য হিসাবে মাওলানা নুরুল আমীন মহোদয় শপথ গ্রহন করেন।
বিজয় ঘোষনার এই প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা সন্তুষ্টি প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে কোন গুজবে কর্ণাপাত না দিয়ে পীরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করার লক্ষে ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্য এবং প্রতিহিংসা ভুলে গিয়ে একতাবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য. রংপুর-৬ পীরগঞ্জ আসনে ভোট কারচুরির অভিযোগ এনে পুণরায় ভোট গণনার দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের কর্মী ও সমর্থকরা। এছাড়াও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সহ সহকারি রিটার্নিং কর্মকতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে লিখিত আবেদন করেছে সাইফুল ইসলাম।