ঢাকাThursday , 19 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 19, 2026 9:47 am
Link Copied!

সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী: টাঙ্গাইলে ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুস সালাম সিদ্দিক , ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত মোঃ সানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাছান, উপজেলা সমবাজ সেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরী সদস্য মোঃ পলাশ ইসলাম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বিন্দুরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ ছাত্র প্রতিনিধি, সাংবাদিক , বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
বক্তারা সভায় ধনবাড়ী উপজেলার বাজারে রমজানে অতিরিক্ত দ্রব্যমূল্যের দাম, রাস্তায় যানজট,মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ,অনলাইন জুয়া, চুরি-ডাকাতি, বাল্য বিবাহ, ইভটিজিং, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।