ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি যেন আবারো আমাদের পরাধীনতার জিঞ্জিরে বাঁধতে না পারে পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
February 20, 2026 10:29 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি যেন আবারো আমাদের পরাধীনতার জিঞ্জিরে বাঁধতে না পারে, বিএনপির সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের প্রদান করছি।
তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
তিনি বলেন, স্বাধীন ভাবে সনাতনীরা যাতে ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতে পারেন, সেই ক্ষেত্রে বিএনপি সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচন এমন একটি জায়গায় আস্তে আস্তে আমাদের সামনে হাজির হয়েছিল একদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের জাতীয় সংগীত আরেকদিকে স্বাধীনতা বিরোধী শক্তি।
তিনি আরো বলেন, আপনারা এবারের নির্বাচনে ২১৪ টি আসলে একক সংখাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। এই নির্বাচনে আমাদের সনাতন ভাই ও বোনেরা আমাদের ভোট দিয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ব্যক্তিগতভাবে আজাদের পক্ষ থেকে আমি আপনাদের সাথে সম্পর্ক রাখবো। আপনারা নিরাপদ ভাবে যেন পূজা আরচনা করতে পারেন সেজন্য আমাদের সরকার আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বদেশ্বরী মন্দিরের সভাপতি নিতিশ কুমার মুকুল বকশী সহ সনাতন ধর্মাবলম্বীরা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রতিমন্ত্রী বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বড়শশী বগদুলঝুলা বাজারে বিএনপি সহ সর্বস্তরের মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে বক্তব্য রাখেন। পরে তিনি দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার, টেপ্রীগঞ্জ সহ বেশ কয়েকটি ইউনিয়নের বাজারে সর্বস্তরের মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন। এছাড়া সন্ধ্যায় তিনি তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত মেনাগ্রাম ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন এবং এতিমদের সাথে ইফতার করবেন।