ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ

বিরলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

Mahamudul Hasan Babu
February 21, 2026 10:43 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

এ সময় উপস্থিত ছিলেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমারান মোহাম্মদ সায়েক, উপজেলা সহকারি (ভ’মিঃ) ও পৌর প্রশাসক ইসতিয়াক আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-এমরান, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।