মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সাথে সাথে তারা দুঃখ প্রকাশ করে বলেন: গত ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে
দেশের বিভিন্ন জেলা উপজেলায় মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার ও সন্তানদের প্রতি শত লাঞ্ছনা-বঞ্চনার শিকার হয়েছে। অগনতান্ত্রিক মব সরকারের কোন প্রকারের প্রতিকার ছিল না। আশা করি বর্তমানে দেশে যে সরকার আছেন। সকল দল মতের ঊর্ধ্বে স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার সন্তানদের প্রতি সদয় দৃষ্টি রাখবেন।। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাদের সন্তানদের সমন্বয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পরে। তারা শপথ গ্রহণ করেন। আর কোন মুক্তিযোদ্ধা পরিবার লাঞ্ছনা শিকার হলে কঠোর হস্তে দমন করবেন বিধায় উল্লেখ করেন।। ইতিপূর্বে বিভিন্ন মবের শিকার
মুক্তিযোদ্ধা পরিবার গুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান লিটনের নেতৃত্বে: উপস্থিত ছিলেন
মোঃ জামিল হোসাইন । গিয়াস উদ্দিন লিটন। মোঃ নুরুল আমিন বুলেট। মোঃ হারুন তরফদার । মোঃ জিহাদ হোসেন নারী নেত্রী লতা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সকল নেতৃবৃন্দের প্রত্যাশা । বাংলাদেশের স্বাধীনতা সম্ভলিত অনুষ্ঠানগুলি রাজাকারমুক্ত হোক।
বিগত ইউনুস মব সরকারের সময় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়ার সঠিক তদন্ত-পূর্বক দোষীদেরা আইনের আওতায় আনা হোক। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে না নামা। মুক্তিযোদ্ধা সন্তানদের কোন দুর্বলতা ছিল না।
পরিশেষে নেতৃবৃন্দ বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান:
মুক্তিযুদ্ধ পরিবারের প্রতি আর কোন মব নয়:: মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন চাই।
