ঢাকাSunday , 22 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দুর্নীতি ও চাঁদাবাজদের স্থান নেই – মাগুরা প্রেসক্লাবে এমপি মনোয়ার হোসেন খান

Mahamudul Hasan Babu
February 22, 2026 12:51 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন,আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। এ জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের স্থান নেই। যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজ সাথে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে। পাশাপাশি জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের জন্য আমি কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন পরিচ্ছন্ন মাগুরা হিসেবে গড়ে তুলতে পারি। আজ রবিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন,ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীনসহ অন্যরা। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।