ঢাকাMonday , 23 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে ভালো আচরণের আহ্বান এমপি আজহারুল ইসলামের

Mahamudul Hasan Babu
February 23, 2026 10:13 am
Link Copied!

আব্দুল্লাহিল শাহীন, রংপুর: রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এ টি এম আজহারুল ইসলাম চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং আন্তরিকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। রোগীদের সঙ্গে খারাপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “আপনারা যারা সরকারি হাসপাতালে চাকরি করেন, রোগীদের সেবার জন্যই আপনাদের বেতনভাতা দেওয়া হয়। মনে রাখবেন, আপনাদের বেতনে জনগণের টাকাই রয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বদরগঞ্জ উপজেলা পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরে তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে তিনি বলেন, দেশব্যাপী এ কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের দেহ ও মন সুস্থ রাখে এবং পরিবেশকে সুন্দর রাখে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ ভালো রাখার দায়িত্ব সবার।

এ সময় তিনি এলাকার উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।