আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারীর নেতৃত্বে স্যানিটারি ইন্সপেক্টর (মেহেরপুর সদর), ক্যাব মেহেরপুরের প্রতিনিধি এবং বাংলাদেশ আনসারের সদস্যদের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার বড় বাজার ও হোটেল বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সবজি ও মাছের বাজারে খুচরা পর্যায়ে কাঁচকলা, বেগুন, কাঁচা মরিচ, শসা, বেসন, ছোলার ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, লেবু, মাছ, মুরগির মাংস ও খাসির মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। অধিকাংশ দোকানে ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে ৩ জন ব্যবসায়ীকে মোট ৯০০ (নয়শত) টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে ৩ জন ব্যবসায়ীকে মোট ৯০০ (নয়শত) টাকা জরিমানা করা হয়।
