ঢাকাTuesday , 24 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সাংবাদিকের ভাই হারুনার রশিদের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন!

Mahamudul Hasan Babu
February 24, 2026 7:25 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি:মাগুরার বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ এর সেজো ভাই মোঃ হারুনার রশিদ এর নামাজে জানাজা ও দাফন ২৩ ফেব্রুয়ারী সোমবার সম্পন্ন হয়েছে। মাগুরা শ্রীপুরের বরিশাট গ্রামের নিজ বাড়ীতে বাদ জোহর উক্ত নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ভাগিনা হাফেজ মাওলানা সালাউদ্দীন মোল্লা ইমামতীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তা মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আলহাজ্ব আব্দুল মতিন, বর্তমান জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে অধ্যক্ষ মাহবুবুর রহমান, মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মরহুমের ভাই মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাট গ্রামের বিশিষ্ট সমাজসেবক চৌধুরী জহুরুল হক, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, মাগুরা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ শামীম আহমেদ খান, সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সাংবাদিক মোঃ অলিউর রহমান,জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, প্রেসক্লাবের অফিস সম্পাদক মোঃ ইলিয়াস মিথুন, শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, কাজলী ইসলামীয়া দাখিল, মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলাম, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন আমীর এম হাসিবুর রহমান রিপন, সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর ইসলাম, সেক্রেটারী মাওলানা রিজাউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ মুক্তার হুসাইন,সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্না,রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লাসহ এলাকার বিশিষ্টজনেরা। নামাজে জানাজা শেষে বিকেলে বরিশাট ঈদগাহ গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য সাংবাদিক ভ্রাতা মোঃ হারুনার রশিদ (৬০) ২২ ফেব্রুয়ারী রবিবার রাত সোয়া ৮টার দিকে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ৩ কন্যা ও ১ পুত্র ৪ ভাই ২বোন ও নাতনী পুতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। এলাকায় সকল কাজের কাজী খ্যাত এই পরোপকারী বিশিষ্ট সমাজ সেবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাগুরা -১ সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকের, সাবেক আমীর আলহাজ্ব আব্দুল মতিন,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সেক্রেটারী শফিকুল ইসলাম শফিক, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল ও সেক্রেটারী মোঃ নাসিরুল ইসলাম, শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, ও সেক্রেটারী মোল্লা মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ন।