ঢাকাTuesday , 24 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে আহত- ৩ দোকান ভাংচুর ! আটক-২

Mahamudul Hasan Babu
February 24, 2026 9:38 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:  মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার শ্রীকোল ইউনিয়নের দোসতিনা বাজার এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোসতিনা ও ছোনগাছা গ্রাম কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধের জেরে সালেক সর্দার এবং খন্দকার হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার সময় দোসতিনা বাজারের একটি চায়ের দোকানের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। দোসতিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে খোকন সর্দারের দোকান ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মুকুল নামের এক ব্যক্তির ওপর প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘাতের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে মুকুলসহ হালিম সর্দার ও খোকন সর্দার নামের আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে মুকুল( ৪৫) পিতা মৃত নজিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

শ্রীপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
২৪ ফেব্রিয়ারী মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন মিয়া আমাদের প্রতিনিধিকে জানান- পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ছোনগাছা গ্রামের দাউদ মন্ডল (৪৫) ও দোসতিনা গ্রামের সেলিম খোন্দকার(৫৫) নামে ২জনকে আটক করা হয়েছে, এখনো কোনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

তবে স্বরেজমিনে গিয়ে দেখা যায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে আবারও হামলা বা লুটপাটের মতো ঘটনা ঘটতে পারে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।