এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ৩ অসাধু সার ব্যবসাীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
গত দুই দিনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার সরেজমিনে এই অসাধু সার ব্যবসায়ীদের উপস্থাপন করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভ’মিঃ) ইসতিয়াক আহাম্মেদ সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২(৩) ধারায় বিভিন্ন অংকে সার ব্যবসায়ীদের অর্থদন্ড প্রদান করেনে । দন্ডিতরা হলেন, উপজেলার ১০ রাণীপুকুর ইউপি’র বোর্ডহাট বাজারের মৃতঃ লোকমান আলী এর ছেলে সার ব্যবসায়ী আলতাফ হোসেন (৪৮) । তাকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদানের আদশে দেয়া হয়েছে। একই ইউপি’র শিমুলতলা বাজারের মোতাহার হোসেন এর ছেলে সার ব্যবসায়ী মিজানুর রহমান রুবেল (৪৫) কে ১৫ হাজার টাকা এবং ৯ মঙ্গলপুর ইউপি’র মঙ্গলপুর বাজারের ইয়াছিন আলী এর ছেলে সার ব্যবসায়ী সালমান হোসেন (৪০) ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদানের আদেশ দেয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার জানান, কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্তিম সংকট দেখিয়ে কৃষকদের মাঝে বেশি দামে সার বিক্রি করছে। এই অপরাধ বন্ধ করতে মোবাইলকোর্ট অব্যাহত থাকবে।
