ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে হেলাল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

Mahamudul Hasan Babu
February 25, 2026 11:18 am
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। লালমনিরহাটের সদরের বড়বাড়ী ইউনিয়নে একটি ভুট্টাক্ষেত থেকে হেলাল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(২৫ ফেব্রুয়ারী) ভোরে বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ইউনিয়নের হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টাক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর থানায় খবর দেন। নিহত হেলাল পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি গ্রামের শহীদ হোসেনের বড় ছেলে।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, লাশে পরিচয় পাওয়া গেছে। নিহত হেলাল পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি গ্রামের শহীদ হোসেনের বড় ছেলে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।