ঢাকাWednesday , 25 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে হাতুড়ে ডাক্তারের ভূল চিকিৎসায় রোগীর শরীরে পচন ধরায় অঙ্গহানির আশঙ্কা

Mahamudul Hasan Babu
February 25, 2026 4:21 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে হাতুড়ে ডাক্তারের ভূল চিকিৎসায় প্রবাসীর স্ত্রী ইতি খাতুন এখন জীবন মরণের যাত্রী। সামান্য ব্যথা জনিত কারনে ইনজেকশন দিয়ে রোগীর পচন ধরায় অঙ্গহানির আশঙ্কা দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী পৌর এ্রলাকার চৌগাছা পশ্চিম পাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সৌদি প্রবাসী হুমায়নের স্ত্রী ইতি খাতুন (৩৫) ব্যথা জনিত কারনে শারীরিক অসুস্থতার জন্য প্রতিবেশী হাতুড়ে ডাক্তার গাংনী বাজারের বড় মসজিদের পার্শে রানা মেডিকেল সেন্টারের সত্বাধিকারী সোহেল রানার নিকটে যায়। রানা রোগ নির্ণয় না করে রোগীর বাম হাতে ৩ টি ইনজেকশন পুশ করে। পরবর্তীতে কিছুদিন পর ইনজেকশনের জায়গায় ইনফেকশন হয়ে ক্ষত হয়ে যায়। অভিযুক্ত ডাক্তার রানার কাছে বিষয়টি নিয়ে আলোচনা করলে রানা অভিযোগ আমলে না নিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করে ।
এমতাবস্থায় দিন দিন রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে গাংনী হাসপাতালে জরুরী/ বহির্বিভাগীয় রোগী হিসেবে ১৯/০১/২৬ ইং তারিখে মেডিকেল অফিসার আরএমও মাসুদুর রহমানের কাছে সুচিকিৎসার জন্য যায়। ডা. মাসুদ চিকিৎসা দিতে প্রেসক্রিপশন করে। একপর্যায়ে ৮/১০ দিন নিয়মিত ড্রেসিং করা হলেও ক্ষত জায়গায় পচন ধরলে অপারেশন করা হয়। তাতেও কোন ফলাফল না হলে রোগীকে উন্নত চিকিৎসা নিতে ডা. মাসুদ পরামর্শ দেয়। সে মোতাবেক রোগী ইতি খাতুন উন্নত চিকিৎসা পেতে ১৯/০২/২৬ ইং তারিখে কুষ্টিয়া সনো ডায়ানষ্টিক সেন্টার লিমিঃএর কর্তব্যরত অর্থোপেডিক্স চিকিৎসক ডা. আনিসুর রহমানের কাছে চিকিৎসা নিতে যায়। ডাক্তারের পরামর্শে নানা পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খেলেও ক্ষত স্থানের কোন উন্নতি না হলে ডা. আনিসুর রহমান আরও উন্নত চিকিৎসা নিতে রাজশাহী বা ঢাকাতে যেতে পরামর্শ দেন। এভাবেই অনিশ্চয়তায় পড়ে ইতি খাতুন এখন মুত্যুর প্রহর গুনছেন।
অভিযোগকারী ইতি খাতুন বিচার পেতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে সুবিচার দাবি করে জানান, হাতুড়ে ডাক্তার সোহেল রানা আমার প্রতিবেশী ও পরিচিত হওয়ায় আমি প্রাথমিক চিকিৎসক নিতে গেলে সে ভূল চিকিৎসা দিয়ে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একজন লেখাপড়া না করে কিভাবে ওষুধের দোকান দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। ওষুধ প্রশাসন কেন আইনগত ব্যবস্থা নেন না। আমি দোষী হাতুড়ে ডাক্তার রানার শাস্তিমূলক বিচার চাই। নইলে আমি তার বিরুদ্ধে মামলা করবো।
আমি এখন কি করবো! কোন ্উপায় খুঁজে পাচ্ছি না। আমার বিপদের দিনে হাতুড়ে ডাক্তার সোহেল রানা কোন সহানুভুতি বা সহযোগিতা করেনি। এমনকি চিকিৎসার জন্য কোন আর্থিক সহায়তা করেনি। তবে তার বাবা আব্দুল হান্নান আমার কাকুতি মিনতি শুনে ৭ টি এন্টিবায়োটিক ইনজেকশন ক্রয় করে দিয়েছে।
এব্যাপারে অভিযুক্ত ডা. সোহেল রানার সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিবেশী ইতি খাতুনকে ব্যথা নিরাময়ের জন্য (টোরাম্যাক্স -৬০) ৩ টি ইনজেকশন দিয়েছিলাম। আমি ২৮ বছর যাবত চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমার ইনজেকশন যদি ভুল হয়ে থাকে তাহলে ৭ দিন বা ১০ দিনের মধ্যে ইনফেকশন হতে পারে। কিন্তু ৩ মাস পরে আমার কাছে এসে অভিযোগ করলে আমিতো সে দায়িত্ব নেব না। আমি জানতে পেরেছি যে, ঐ মহিলা জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন ইনজেকশন ব্যবহার করে থাকে ফলে এমনটি হতে পারে। একই কথা জানালেন তার বাবা আব্দুল হান্নান। তবে তিনি সাংবাদিকদের নিউজ না করার জন্য অনুরোধ জানান।