এম এম এ রেজা পহেল ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউওনো জনি রায়। প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জন প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি আরো বলেন, মাদক,জুয়া ও চোরাকারবারিদের কোন ছাড় নয় তাদেরকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসী চাঁদাবাজ যেই হোক,যে দলের হোক কোন ছাড় দেওয়া হবেনা।
সভায় অন্যআন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্জয় ঘোষ, ধর্মপাশা সার্কেল অফিসার এস এম ফজলে রাব্বি রাজিব,ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল্যা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস,পানি উন্নয়ন বোডের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, যুগ্ন- আহবায়ক মোঃ আব্দুল হক, এস এম রহমত, জুলফিকার আলী ভুট্রো,উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ম – আহবায়ক মোঃ আলমগীর কবির, মোঃ কাঞ্চন সহ জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী,সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।
