ঢাকাFriday , 27 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 27, 2026 9:59 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ সালেক মুহিদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো৷. শাহীন মিয়া, কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, শিক্ষা অফিসার আবদুর রশিদ, মৎস্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গণি, আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস আক্তার, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল আবদুল মালেক, শ্রীকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুলসুম খাতুন, গয়েশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন, আমলসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, নাকোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবুসহ অন্যরা।

সভায় উপজেলার বিভিন্ন গ্রামের কাইজা, ঘর ভাঙা ও মারামারি, বাল্যবিবাহ, মাদক, মোবাইল প্রতারণাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে এগুলো প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।